প্রকাশিতঃ আগস্ট ৩, ২০২৪

ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারির ফেসবুক পেজ বন্ধ করল মেটা


ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারির ফেসবুক পেজ বন্ধ করল মেটা
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে ফেসবুকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা। ফেসবুকের পলিসির বিরুদ্ধে গিয়ে পেজটি পরিচালনা করায় তা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে মেটা। শুক্রবার দিনগত মধ্যরাত থেকে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে শনিবার সকালে ইনানের পেজটিও সরিয়ে ফেলা হয়। মেটা জানিয়েছে, ছাত্রলীগ সভাপতি সাদ্দামের পেজ বন্ধ চেয়ে মেটার কাছে অসংখ্য ব্যবহারকারী আবেদন করেন। তার পরিপ্রেক্ষিতে পেজ দুটি সরিয়ে নিয়েছে মেটা। পরে পেজ দুটি সরানোর ব্যাপারে আবেদনকারীদের ফিরতি ই-মেইল বার্তা পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, ভালো খবর। আপনি যে অ্যাকাউন্ট/পেজটির বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন, সেই পেজটি পর্যালোচনা করে আমাদের টিম পলিসি লঙ্ঘনের প্রমাণ পেয়ে অপসারণ করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ‘সাইবার ৭১’ নামের একটি সাইবার গ্রুপের আবেদনে ছাত্রলীগ সভাপতির ৬ লাখ ২৯ হাজার অনুসারীর পেজটি সরিয়ে নিয়েছে মেটা। সাইবার ৭১ তাদের ফেসবুক পেজসহ সাইবার ফোর্স নামে আরও একটি ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ :

আত্রাইয়ের ভাঙা ব্রিজ যেন এক মরণ ফাঁদ   আত্রাইয়ের ভাঙা ব্রিজ যেন এক মরণ ফাঁদ চাঁপাইনবাবগঞ্জে  ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি   চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার   নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা   খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার   দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান   ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন   রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত   ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত