প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৩

জিরো-ক্যালরি ‘চিনিতে’ হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ: গবেষণা


জিরো-ক্যালরি ‘চিনিতে’ হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ: গবেষণা
ডায়েটকালে বা অন্য কারণে চিনির বদলে ব্যবহৃত ইরিথ্রিটল গ্রহণে রক্ত জমাট বাঁধা, স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে বলে গবেষণায় জানা গেছে। সোমবার ‘ন্যাচার মেডিসিন’ জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এমনটি জানানো হয়। খবর: সিএনএন’র। গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ড. স্ট্যানলি হ্যাজেন বলেন, ‘ঝুঁকির মাত্রা কম নয়। নিচের দিক থেকে ২৫ শতাংশের মধ্যে ২৫ শতাংশের শীর্ষ পর্যায় পর্যন্ত আপনার রক্তে ইরিথ্রিটল থাকলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি দিগুণ হয়ে যায়। সেটি তখন ডায়াবেটিসের মতো হার্ট অ্যাটাকের শক্তিশালী ঝুঁকির কারণ হিসেবে দেখা দেয়।’ ড. স্ট্যানলি হ্যাজেন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড ক্লিনিক লার্নার রিসার্চ ইনস্টিটিউটের সেন্টার ফর কার্ডিওভাস্কুলার ডায়াগনস্টিকস অ্যান্ড প্রিভেনশনের পরিচালক। নতুন গবেষণা প্রতিবেদন বলছে, ডায়াবেটিস থাকলে যেমন ঝুঁকি বেশি থাকে, তেমনি রক্তে সর্বোচ্চ মাত্রায় ইরিথ্রিটল থাকলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও দিগুণ হয়ে যায়। গবেষণা প্রতিবেদনে উপস্থাপিত বাড়তি ল্যাব পরীক্ষা ও প্রাণির দেহে পরীক্ষা-নিরীক্ষার তথ্য অনুযায়ী, ইরিথ্রিটল রক্তের প্লাটিলেট সহজে জমে যেতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধলে তা হার্ট অ্যাটাক বা স্ট্রোক বয়ে আনতে পারে।

সর্বশেষ :

নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার   নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা   খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার   দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান   ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন   রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত   ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল   মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট   ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট