প্রকাশিতঃ সেপ্টেম্বর ৩০, ২০২৪

পাকিস্তানে দেড় লাখ সরকারি পদ বাতিল


পাকিস্তানে দেড় লাখ সরকারি পদ বাতিল
রাজনৈতিক অস্থিরতায় অথর্নৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান। সংকট কাটিয়ে উঠতে প্রশাসনিক ব্যয় কমাতে সরকারি চাকরিতে দেড় লাখ পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। একইসঙ্গে একটি মন্ত্রণালয় বিলুপ্ত ও দুটি মন্ত্রণালয়কে একত্রীকরণ করার কথা জানিয়েছে দেশটির অর্থ ও রাজস্বমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব। রোববার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি। সোমবার এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আওরঙ্গজেব বলেছেন, সরকারের ব্যয় কমাতে পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভায় অনুমোদনের পর ৬০ শতাংশ শূন্য পদ বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ক্যাপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন সিএডিডি মন্ত্রণালয় বিলুপ্তর বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে দুটি মন্ত্রণালয়কে একত্রীকরণ করা হবে। এর আগে চলতি মাসেই সরকারি কর্মকর্তাদের অনেকে চাকরি হারাতে পারে বলে জানায় দেশটির বিভিন্ন গণমাধ্যম। আগস্ট মাসে সরকারি শূন্য পদ বিলুপ্তির প্রস্তাব দেওয়া হয়। অর্থমন্ত্রী আরও বলেছেন, সরকারের বিভিন্ন পরিকল্পনা দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে। ব্যবসায়ীদের সবাইকে করের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। নিবন্ধনহীন ব্যবসায়ীর সরকারি সুযোগ-সুবিধা বন্ধ করা হবে বলেও জানিয়েছেন তিনি। আওরঙ্গজেব বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বেলআউট প্যাকেজ সুরক্ষাসহ সরকারের পদক্ষেপগুলো অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে।

সর্বশেষ :

আত্রাইয়ের ভাঙা ব্রিজ যেন এক মরণ ফাঁদ   আত্রাইয়ের ভাঙা ব্রিজ যেন এক মরণ ফাঁদ চাঁপাইনবাবগঞ্জে  ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি   চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার   নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা   খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার   দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান   ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন   রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত   ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত