প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৩

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু


লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনের ধাক্কায় আয়েশা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের মৃত সফিউদ্দীনের স্ত্রী। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি নওগার শান্তাহার রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় আয়েশা খাতুন ভুট্টা ক্ষেতে কাজ শেষে রেললাইন পাড় হয়ে বাড়ি ফিরছিলেন। ওই ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে পরিবার লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাছাড়াও লালমনিরহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসিকে বিষয়টি জানানো হয়েছে।

সর্বশেষ :

মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ   মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে   কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত   জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক!   জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’   দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের!   জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর!   কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!   অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!