প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১২, ২০২৫

সংসদ সদস্যদের বেতন বাড়ল ১৩৮ শতাংশ, জামায়াতের তীব্র প্রতিবাদ


সংসদ সদস্যদের বেতন বাড়ল ১৩৮ শতাংশ, জামায়াতের তীব্র প্রতিবাদ
পাকিস্তানের জাতীয় পরিষদে সংসদ সদস্যদের বেতন ও ভাতা সম্পর্কিত বিল-২০২৫ পাস হয়েছে। এর মাধ্যমে মূলত এমপিদের বেতন বাড়বে ১৩৮ শতাংশ। বিলটিতে সংসদ সদস্যদের বেতন দুই লাখ ১৮ হাজার রুপি থেকে বাড়িয়ে পাঁচ লাখ ১৯ হাজার করার প্রস্তাব রয়েছে। এর আগে বিলটি সিনেটে পাস হয়। এখন রাষ্ট্রপতির অনুমোদনের জন্য অপেক্ষা করছে। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর আইন প্রণেতা রোমিনা খুরশিদ আলম বিলটি উত্থাপন করেন। এতে বিরোধী দল বা সরকারি দলের আইন প্রণেতারা কোনো আপত্তি তোলেননি। তবে পাকিস্তান জামায়াত-ই-ইসলামী (জেআই) এর আমির হাফিজ নাঈমুর রহমান সংসদ সদস্যদের বেতন বৃদ্ধির অনুমোদনের তীব্র প্রতিবাদ করেছেন এবং এটিকে অর্থনৈতিক দুর্দশার মধ্যে জনসাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন। এর প্রতিবাদে জামায়াত সদস্যরা সংসদ থেকে বেরিয়ে যান। এর আগে ২৬ জানুয়ারি জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে জাতীয় পরিষদের অর্থ কমিটি বিলটি অনুমোদন করে। ডিসেম্বরে পাঞ্জাব বিধানসভায়ও একটি সংশোধনী বিল পাস করা হয়। যার মাধ্যমে নির্বাচিত সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, সংসদীয় সচিব, বিশেষ সহকারী ও উপদেষ্টাদের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়।

সর্বশেষ :

আত্রাইয়ের ভাঙা ব্রিজ যেন এক মরণ ফাঁদ   আত্রাইয়ের ভাঙা ব্রিজ যেন এক মরণ ফাঁদ চাঁপাইনবাবগঞ্জে  ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি   চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার   নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা   খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার   দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান   ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন   রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত   ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত