প্রকাশিতঃ মার্চ ১৩, ২০২৩

হঠাৎ বাড়িতে সাকিব, মায়ের হাতের রান্না খাওয়ালেন তাসকিনকে


হঠাৎ বাড়িতে সাকিব, মায়ের হাতের রান্না খাওয়ালেন তাসকিনকে
সোমবার দুপুরে হঠাৎ মাগুরায় হাজির সাকিব আল হাসান। সঙ্গে ছিলেন তাসকিন আহমেদ। নিজের বাড়িতে পৌঁছে তাসকিনকে মায়ের হাতের রান্না খাওয়ালেন তিনি। ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়। এর পরদিন দুপুরে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান জমিজমাসংক্রান্ত কাজে সংক্ষিপ্ত সময়ের জন্য হাজির হয়েছিলেন মাগুরা সাবরেজিস্ট্রার কার্যালয়ে। এ সময় অসংখ্য ভক্ত ও উৎসাহীরা তাকে দেখতে ভিড় করেন সেখানে। দাপ্তরিক কাজ শেষ করে সোজা চলে যান মাগুরা শহরের কেশবমোড়ে নিজের বাড়িতে। সেখানে সাকিব আর তাসকিনের জন্য দুপুরের খাবার রান্না করেন সাকিবের মা শিরিন রেজা। এরপর দুপুর ৩টায় আবার ঢাকার উদ্দেশে রওনা। বিদায় মুহূর্তে বাড়িতে উপস্থিত সাংবাদিকরা ক্যামেরা-মাইক্রোফোন হাতে নানা প্রশ্ন করলেও সযত্নে এড়িয়ে যান সাকিব। তাসকিনও তাই। তবে মাগুরার ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মন্তব্য জানতে চাইলে সাকিব হাসতে হাসতে জবাব দেন, আপনারা যেমন পরামর্শ দেবেন তেমনি হবে। এরপর আবার বলেন, সবই আল্লাহর ইচ্ছা। এর আগে দুপুর দেড়টায় সাকিব তাসকিনকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারযোগে মাগুরা পুলিশ লাইনস মাঠে নামেন। মাগুরায় সংক্ষিপ্ত সময়ের এ ভ্রমণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জে  ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি   চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার   নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা   খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার   দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান   ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন   রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত   ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল   মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল