প্রকাশিতঃ সেপ্টেম্বর ১২, ২০২৬

২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে


২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে
বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১১ই সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে নগরীর প্যারারা রোডে অবস্থিত সমকালের বরিশাল ব্যুরো কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, প্রায় দুই বছর আগে সমকাল থেকে চাকরিচ্যুত হন পুলক চট্টোপাধ্যায়। চাকরি হারানোর পর তিনি অনেকটা নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন। তিনি দক্ষিণাঞ্চলের পরিচিত একজন সাংবাদিক ছিলেন এবং বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সাংবাদিক সুমন চৌধুরী অদ্ভূত এক দাবি করেন, পুলক চট্টোপাধ্যায়ের কাছে কার্যালয়ের একটি চাবি ছিল। তিনি প্রায়ই রাতে অফিসে আসতেন, দরজা খুলে সেখানে সময় কাটাতেন। শুক্রবার সন্ধ্যায় সুমন চৌধুরী কার্যালয়ে এসে দেখতে পান, অফিসটি ভেতর থেকে বন্ধ। পরে দরজা ‘সামান্য খুলে’ তিনি দেখতে পান পুলক চট্টোপাধ্যায়ের শরীর চিকন একটি দড়ির সাথে অদ্ভূত ভঙ্গিমায় ঝুলছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সর্বশেষ :

নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার   নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা   খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার   দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান   ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন   রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত   ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল   মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট   ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট