প্রকাশিতঃ মার্চ ২২, ২০২৩

খোলামেলা পোশাকে নেকলেস বিতর্ক : মুখে কুলুপ তাপসীর


খোলামেলা পোশাকে নেকলেস বিতর্ক : মুখে কুলুপ তাপসীর
বলিউড অভিনেত্রী তাপসীর হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে তামিল ভাষার ‘জানা গানা মানা’, ‘অ্যালিয়েন’। হিন্দি ভাষার ‘ডানকি’, ‘ও লাড়কি হ্যায় কাহা’। কোঁকড়া চুলগুলো ছেড়ে দেওয়া। চোখে-মুখে হাসির ঢেউ খেলছে। গলায় শোভা পাচ্ছে নেকলেস। পরনে লাল রঙের ডিপ নেক গাউন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ছবিতে এমন রূপে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। সদ্য সমাপ্ত ল্যাকমে ফ্যাশন উইকে ডিজাইনার মণীষ জয়সিংয়ের ডিজাইন করা এই পোশাকে ফ্রেমবন্দি হন তাপসী। সবকিছু ঠিকই ছিল কিন্তু তাপসীর গলার নেকলেস নিয়ে আপত্তি জানিয়েছেন নেটিজেনরা। বলা যায়, এ নিয়ে তোলপাড়া চলছে। কারণ নেকলেসে হিন্দুদেবীর ভাস্কর্য রয়েছে। একজন লিখেছেন, ‘এই ধরণের অশ্লীল ছবিতে মা লক্ষ্মীকে গলায় ধারণ, সরাসরি হিন্দু ধর্মের অপমান।’ কপিল নামে একজন লিখেছেন, ‘লজ্জা লাগে না হিন্দু ধর্মের অপমান করে।’ তাপসীর শাস্তি দাবি করে একজন লিখেছেন, ‘এই ধরনের অশ্লীল পোশাকের সঙ্গে মা লক্ষ্মীর নেকপিস পরতে আপনার বিবেকে বাঁধল না। এদের শাস্তি হওয়া দরকার।’ বিষয়টি নিয়ে জোর বিতর্ক চললেও মুখে কুলুপ এঁটেছেন তাপসী।

সর্বশেষ :

নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার   নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা   খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার   দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান   ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন   রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত   ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল   মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট   ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট