প্রকাশিতঃ এপ্রিল ৬, ২০২৩

বুবলী-মিমও কিনলেন বঙ্গবাজারের পোড়া কাপড়


বুবলী-মিমও কিনলেন বঙ্গবাজারের পোড়া কাপড়
জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের পর বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতায় এগিয়ে এসেছেন দুই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও শবনম বুবলী। বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া কাপড় কিনে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দের ব্যতিক্রমী উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন এই দুই অভিনেত্রী। আজ বুধবার বুবলী তার ফেসবুক পেজে লিখেছেন, বঙ্গবাজারের পুড়ে যাওয়া কিছু কাপড় আজ কিনে নিলাম বিদ্যানন্দের কাছ থেকে। যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে কিছু পুড়ে যাওয়া কাপড় কিনে হলেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে। এদিকে মিম ১০০ কাপড়ের দামে একটি জামা কিনেছেন বলে জানিয়েছে বিদ্যানন্দ। একুশে পদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠনটি তাদের ফেসবুক পেজে লিখেছে, চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে। জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সাথে সংশ্লিষ্ট মানুষদের। এরপর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে। বঙ্গবাজারের পোড়া লুঙ্গি লাখ টাকায় কিনলেন তাহসান এর আগে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ১ লাখ টাকায় একটি লুঙ্গি কিনে সামর্থ্যবান সবাইকে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এরপরই বিদ্যানন্দের ব্যতিক্রমী এই উদ্যোগের সঙ্গে যুক্ত হলেন বুবলী ও মিম। প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৬টায় রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব হন কয়েক হাজার ব্যবসায়ী।

সর্বশেষ :

নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার   নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা   খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার   দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান   ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন   রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত   ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল   মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট   ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট