চ্যাম্পিয়ন্স ট্রফি ২০ ওভারের?


চ্যাম্পিয়ন্স ট্রফি ২০ ওভারের?
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। সেই প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করতে হলে একদিনের বিশ্বকাপের লিগপর্বে প্রথম আট দলের মধ্যে থাকতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫০ ওভারের ক্রিকেটই হওয়ার কথা। কিন্তু বেঁকে বসেছে সম্প্রচারকারী সংস্থা। ২০২১ সালে ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে কথা বলে ঠিক হয়েছিল যে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের মাপকাঠি, যা আইসিসি জানায় এবারের বিশ্বকাপের মাঝে। তাই প্রথমদিকে পিছিয়ে পড়া দলগুলো চাপে পড়ে গেছে। যেমন ইংল্যান্ড এবারের বিশ্বকাপে লিগপর্বে তলানিতে রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে হলে আটের মধ্যে থাকতে হবে। তাই ইংল্যান্ড এখনো অনিশ্চিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ না-ও পেতে পারে বাংলাদেশও। এমন লড়াইয়ের মাঝে হঠাৎ তৈরি হয়েছে নতুন জটিলতা। সম্প্রচারকারী সংস্থা ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফি চাইছে না। তারা চাইছে এই প্রতিযোগিতা হোক টি ২০ ক্রিকেট। ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানায়, ভারতের সম্প্রচারকারী সংস্থা আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টি ২০ ক্রিকেট চাইছে। সেটার বড় কারণ আগামী বছরের টি ২০ বিশ্বকাপ। সেই প্রতিযোগিতা হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। জুন মাসের সেই প্রতিযোগিতায় খেলা যে সময় হবে, তা ভারতীয় দর্শক টানার পক্ষে সুখকর নয়। কারণ যুক্তরাষ্ট্র ও ভারতের সময়ের ব্যবধান অনেকটাই। তাই ওখানে সকালে খেলা হলেও ভারতে সেই ম্যাচ শেষ হতে অনেক রাত হয়ে যাবে। ক্ষতি হবে সম্প্রচারকারী সংস্থার। তাই তারা চাইছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হোক টি ২০ ক্রিকেট। যে প্রতিযোগিতা হওয়ার কথা পাকিস্তানে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি