প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৩

ফাইনালে ওঠার লড়াইয়ে যে একাদশ নিয়ে খেলছে সিলেট-রংপুর


ফাইনালে ওঠার লড়াইয়ে যে একাদশ নিয়ে খেলছে সিলেট-রংপুর
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। বিপিএল চলতি আসরের প্রথম কোয়ালিফায়ারে পয়েন্ট টেবিলের শীর্ষ দল সিলেটকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম সুযোগ মিস করায় আজ দ্বিতীয় সুযোগ কাজে লাগিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় সিলেট। এজন্য তাদের আজ রংপুরকে হারাতে হবে। আজকের ম্যাচে যারা জিতবে তারা বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার সঙ্গে ফাইনাল খেলবে। ফাইনালে ওঠার লড়াইয়ে সিলেট-রংপুরের একাদশ- সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন শান্ত,তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, থিসারা পেরেরা, লুক উড, রুবেল হোসেন এবং তানজিম হাসান সাকিব। রংপুর রাইডার্স: নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শামীম পাটোয়ারি, রাকিবুল হাসান, হাসান মাহমুদ, শেখ মেহেদি, রবিউল হক, ডোয়াইন ব্রাভো, স্যাম বিলিংস, নিকোলাস এবং দাসুন শানাকা।

সর্বশেষ :

নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার   নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা   খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার   দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান   ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন   রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত   ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল   মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট   ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট